ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যাত্রাবাড়ীতে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় স্বামীর মারধরের কারণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম আছমা আক্তার শিমু (৩২)। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বামী আবদুল মাজেদ রাসেল পলাতক রয়েছেন।

নিহত শিমুর স্বজনদের বরাত দিয়ে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি বলেন, দুপুর আড়াইটার দিকে রাসেলের সঙ্গে শিমুর ঝগড়া হয়। পরে রাসেল তাকে বেধড়ক মারধর করেন। এতে শিমু অসুস্থ হয়ে পড়লে রাসেলের পরিবারের লোকজন প্রথমে শিমুকে যাত্রাবাড়ীর একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল পাঁচটার দিকে শিমুকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

নিহত আছমা আক্তার শিমু ফেনীর দাগনভূঁইয়া থানার আবদুল মাজেদ রাসেলের স্ত্রী। রাসেল যাত্রাবাড়ী এলাকার একজন ফল ব্যবসায়ী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যাত্রাবাড়ীতে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত

আপডেট সময় ০৫:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮