ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী।

বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল ও যাত্রী পরিবহনসহ সার্বিক বিষয় পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ এবং হাইওয়ে পুলিশ মিলিয়ে আমরা এনফোর্স করার চেষ্টা করছি। ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার পথে আমরা পুলিশ মোতায়েন করেছি, বিশেষ আয়োজন করেছি, অতিরিক্ত জনবল দিয়েছি।

সমন্বিতভাবে আমাদের জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রিজার্ভ পুলিশ সবাই মিলে এখানে ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যাতে অপর সংস্থার সঙ্গে আমরা সমন্বয় করতে পারি। এর বাইরে আমাদের ওয়াচ টাওয়ার আছে, চেকপোস্ট আছে, সবমিলিয়ে আমাদের যে ব্যবস্থা তাতে মানুষ নির্বিঘ্নে তাদের গ্রামে ফিরতে পারবেন।

তবে জলাবদ্ধতার কারণে মহাসড়কের সবটুকু অংশ আমরা ব্যবহার করতে পারছি না। পানি দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থা করলে গাড়ি দ্রুত গতিতে যেতে পারবে।

এছাড়া জাবেদ পাটেয়ারি মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এক্ষেত্রে যাত্রীদেরও নিজেদের সচেতন হওয়া প্রয়োজন। নিজেদের নিরাপত্তা আগে নিজেদেই নিতে হবে।

রাতে যারা যাতায়াত করবে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, এডিশনাল ডিআইজি আনোয়ার হোসেন, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ। পরে পুলিশ মহাপরিদর্শক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার উদ্দেশ্যে রওনা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ: আইজিপি

আপডেট সময় ০৮:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮