ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেজালবিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৯ লাখ টাকা জরিমানা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভেজালবিরোধী পৃথক অভিযানে চার প্রতিষ্ঠানকে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পুলিশ ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাজধানীর কেরানিগঞ্জ ও কারওয়ানবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর কেরানিগঞ্জে এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন কসমেটিকস নকল করার অপরাধে তিনটি কারখানাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় এক কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

এদিকে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চারুলতা রেস্টুরেন্টকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, দেখে বোঝার উপায় নেই এটি সেনসোডাইন পেপসোডেন্ট, ডাবোর আমলা তেল, প্যারাসোট বেলিফুল কিংবা মুভ ব্যথার ওষুধ না। হুবহু নকল করে এভাবেই দীর্ঘদিন ধরে ১৫ ধরনের নকল কসমেটিকস বাজারে বিক্রি করা হচ্ছিল প্রতিষ্ঠান তিনটি।

তিনি বলেন, কেরানিগঞ্জের পশ্চিম বারিশুর এলাকায় এই বাড়িতেই লোক চক্ষুর আড়ালে বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন নামিদামি কসমেটিকস তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে পাশের আরেক বাড়িতে অভিযান চালিয়েও পাওয়া যায় নকল কসমেটিকস তৈরির কারখানা। বিএসটিআইএর অনুমোদনহীন তৈরি এসব কসমেটিকস মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেও জানান তিনি। এ সময় বিএসটিআই কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীর কারওয়ান বাজারে চারুলতা রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার রাখার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে-ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এ সময় বারবার ব্যবহার করা পোড়া তেল, গরম করা বাসি হালিমসহ অন্যান্য অস্বাস্থ্যকর ও বাসি খাবার নষ্ট করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভেজালবিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৯ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮