ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের বন্ধে বিএসএমএমইউর বহির্বিভাগ খোলা থাকবে

অাকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আগামী ১৮ জুন রোগীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ।

তবে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। সোমবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ জুন শনিবার ও ১৭ জুন রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ, অফিস, হাসপাতালের বহির্বিভাগ বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

আগামী শুক্রবার ১৫ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় সেদিনও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস ও হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের জরুরি বিভাগগুলো ও হাসপাতালের ইনডোর সেবা যথারীতি প্রচলিত নিয়মে চালু থাকবে।

ঈদের ছুটির মাঝে হাসপাতালের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ জুন থেকে প্রচলিত নিয়মে অফিস ও হাসপাতাল খোলা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদের বন্ধে বিএসএমএমইউর বহির্বিভাগ খোলা থাকবে

আপডেট সময় ০৭:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮