ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মাদকবিরোধী অভিযান ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন নয়: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিআরটিসির পরিবহন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি ওবায়দুল কাদের। সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগেই জানালেন, মাদকবিরোধী চলমান অভিযান নিয়ে কথা বলবেন না তিনি। এ বিষয়ে যেন কেউ প্রশ্ন না করে।

গত কয়েকদিন ধরে নানা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সড়ক মন্ত্রীর কাছে বেশিরভাগ প্রশ্ন রাখেন চলমান মাদকবিরোধী অভিযান নিয়ে। তবে সোমবার পরিবহণ ভবনে এক মতবিনিময় সভাশেষে কাদের আগেই জানিয়ে দেন, তিনি এই বিষয়ে কথা বলতে রাজি নন।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘মাদকবিরোধী অভিযান ও রাজনৈতিক বিষয় নিয়ে আমি এখানে কিছু বলতে চাই না। এটা রাজনৈতিক প্রোগ্রাম না।’ ‘এখানে যারা আছেন তারা কেউ রাজনৈতিক কেউ না। এখানে সেনাবাহিনীর লোক আছে, বিআরটিসির কর্মকর্তারা আছেন।’

গত ৪ মে সারাদেশে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। তবে গত পাঁচ দিন ধরে কথিত বন্দুকযুদ্ধ এবং নিহতের সংখ্যা কমে এসেছে।

গত ১৯ মে থেকে ১১ দিন প্রতি রাতে নয় থেকে ১৬ জন সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন কথিত বন্দুকযুদ্ধে। আর এই সময়ে মন্ত্রীদের কাছে এই সময়ে সাংবাদিকরা বেশিরভাগ প্রশ্ন রেখেছেন অভিযান নিয়েই।

বিশেষ করে গত ২৬ মে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর পর এই বিষয়টি বারবার এসেছে সাংবাদিকদের প্রশ্নে।

২ জুন রাজধানীতে নারীদের জন্য বাস সেবা ‘দোলনচাঁপা’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নে একরামুল নিহতের বিষয়ে কাদের বলেন, ‘দুই একটা ভুল হতেই পারে।’

পরদিন যুবলীগের ইফতার শেষে আরেক প্রশ্নে কাদের বলেন, ‘বদি (টেকনাফে আওয়ামী লীগের সংসদ সদস্য) যে ইয়াবার গডফাদার, তার প্রমাণ কী?’।

পরিবহন নিয়ে মতবিনিময় শেষে রাজনৈতিক বিষয়ে ওবায়দুল কাদের একটি মাত্র কথাই বলেন। ‘আদালত আওয়ামীলীগ-বিএনপির কথায় চলবে না। রায় তাদের পক্ষে গেলে আদালতের রায়, বিপক্ষে গেলে সরকারের হস্তক্ষেপ।’

বিএনপি বিচার ব্যবস্থায় নীতি নৈতিকতার বিষয়ে তারা ধার ধারে না বলেও মন্তব্য করেন সড়কমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

মাদকবিরোধী অভিযান ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন নয়: কাদের

আপডেট সময় ০৩:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮