ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সিনিয়র সচিব হলেন আইজিপি

জাবেদ পাটোয়ারী। ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক-আইজিপি ড. জাবেদ পাটোয়ারীকে সিনিয়র সচিব পদমর্যদায় পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার সিনিয়র সহকারি সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ড. জাবেদ পাটোয়ারী গত ডিসেম্বরে আইজিপি হিসেবে নিয়োগ পান। ৩১ জানুয়ারি তিনি পুলিশ সদর দফতরে যোগদান করেন। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।

বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম।

জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি সুনামের সঙ্গে দীর্ঘদিন চাকরি করে আসছেন।

১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এসএস সিটির দায়িত্ব পালন করেন। চাঁদপুর সদরে তার গ্রামের বাড়ি। বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারে রোজনামচার’ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

সিনিয়র সচিব হলেন আইজিপি

আপডেট সময় ০৬:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮