ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অভিযানে নিরীহরা ক্ষতিগ্রস্ত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারীদের জন্য এসি বাস সার্ভিস উদ্বোধন করেন ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনাটি তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, একরামুল হকের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি সে নিরপরাধ হয় তাহলে দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। কিন্তু যেই অপরাধী হোক না কেন, সরকার কাউকে ছাড় দেবে না।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নারীদের জন্য এসি বাস সার্ভিস উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

চলমান মাদকবিরোধী অভিযানে শতাধিক মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। এরই মধ্যে টেকনাফের যুবলীগ নেতা একরাম ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা নিয়ে একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একরামের পরিবারের অভিযোগ, একরামকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে।

ফাঁস হওয়া অডিও প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করা হচ্ছে আমার বিশ্বাস তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। মাদকের সঙ্গে জড়িত নয় এমন নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

একরামের মৃত্যু নিয়ে বিতর্ক মাদকবিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ হলো কিনা- সাংবাদিকদের এক প্রশ্নে আওয়ামী লীগ সম্পাদক বলেন, একরাম আমাদের পার্টির একজন কর্মী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। এরপর আমার মনে হয় কিছু বলা উচিত নয়। তথ্যপ্রমাণ ছাড়া আমি কিছু বলতে পারছি না। তবে দু-একটি ঘটনায় ভুল হলেও পুরো অভিযান প্রশ্নবিদ্ধ হবে বলে আমি মনে করি না। এ ধরনের অভিযানে দু-একটা ভুল হতেই পারে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন- এ অভিযানে যদি কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হয়, তাহলে অবশ্যই তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত, তাদেরকেও রেহাই দেয়া হবে না।

তিনি বলেন, নগরীতে নারীদের জন্য চালু হলো ৩৬ আসনবিশিষ্ট ‘দোলন চাঁপা’ বাস সার্ভিস। প্রতীকীভাবে দুটি বাস চালু করা হলো। আগামী দুই মাসের মধ্যে আরও ৮টি বাস চালু করা হবে।

বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউয়ের নীতিকথা আর ব্যক্তিজীবনের অমিল নিয়ে ক্ষুব্ধ ভাবনা

অভিযানে নিরীহরা ক্ষতিগ্রস্ত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের

আপডেট সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮