ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জামিন দিলে মিষ্টি খান, স্থগিত করলে গালি দেন: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ। এই বিচার বিভাগের কাছেই বিএনপি ধরনা দিয়েছিল, আদালত ও বিচারক পরিবর্তন করেছিল। পরবর্তী সময়ে তাদের পছন্দমতো বিচারপতির আদালতে খালেদা জিয়ার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি আরো বলেন, ‘যখন বিচার বিভাগ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন, তখন তাঁরা (বিএনপি নেতারা) মিষ্টি খান। আর যখন জামিন স্থগিত করেন, তখন সরকারকে গালি দেন। এই দ্বৈত-নীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়। কার্যত বিএনপি আদালতের ধার ধারে না। বিএনপি দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে।’

আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিস্তা চুক্তি প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তার পানি চুক্তি করবেন বলে অঙ্গীকার করেছেন আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঙ্গীকার আদায় করতে সক্ষম হয়েছেন।’

‘আমাদের প্রধানমন্ত্রী প্রতিবেশীকে বন্ধু হিসেবে দেখেন এবং আলোচনার টেবিলে সমস্যা সমাধান করেন। বন্ধুত্ব বিতরণে কোনো কার্পণ্য করেন না। কিন্তু দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে আমরা সব সময় উদ্যোগী আছি এবং থাকব।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শত্রু শত্রু খেলার দৃষ্টিভঙ্গি থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ককে মূল্যায়ন করা ঠিক না। অতীতে বিএনপি এবং সামরিক সরকারের মতন যারা ভারতকে শত্রুর পর্যায়ে রেখে বাংলাদেশের মাটি জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করার চেষ্টা করেছিল, সেই চক্রান্তটা বাংলাদেশের জন্য আত্মঘাতী। সুতরাং সেই আত্মঘাতী পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং এখন একটা সুসস্পর্কের সুবাতাস আমাদের দুই দেশের মধ্যে বইতে শুরু করেছে। বাকি সমস্যাগুলো আমাদের প্রধানমন্ত্রী সমাধান করতে সক্ষম হবেন।’

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা হাকিম মোস্তাক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাজা ফুলে কৃত্রিম রঙের ব্যবহার বাড়ছে: তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি

জামিন দিলে মিষ্টি খান, স্থগিত করলে গালি দেন: ইনু

আপডেট সময় ০৫:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮