ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচ মাস নিখোঁজ থাকার পর ছাড়া পেলেন ইতালি প্রবাসী

অাকাশ জাতীয় ডেস্ক:

পাঁচ মাস পর ঢাকায় খোঁজ মিলল জাহাঙ্গীর হোসেন বাবলু নামে এক ইতালি প্রবাসীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৬ জানুয়ারি ২৭ বছর বয়সী বাবলু নিখোঁজ হন।

তার পরিবার তাকে হারিয়ে ব্যাকুল হয়ে পড়ে। তার পর প্রশাসনের দ্বারস্থ হয়ে থানায় জিডিসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে চোখ বাঁধা অবস্থায় কিছু লোক রাজধানীর একটি গাড়ি থেকে তাকে রাস্তায় ফেলে চলে যায়। এর পর চোখ খুলে বাবলু দেখে তিনি ঢাকায় আছেন। অপহরণের হাত থেকে ফিরে আসা বাবলু মৌলবীবাজার জেলা জুড়ি উপজেলার বাসিন্দা।

ইতালি প্রবাসী জালালাবাদ কল্যান সংঘের সভাপতি অলি উদ্দীন শামীম বলেন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাবলুকে চোখ বেঁধে একটি গাড়িতে তুলে নেয়ার পর তাকে একটি অন্ধকার ঘরে রাখা হয়। দীর্ঘ কয়েক মাস নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে ঢাকায় তাকে কয়েকজন লোক চোখ বেঁধে কোনো একটি রাস্তায় ফেলে চলে যায়।

কীভাবে এমন হল তা জানতে চাওয়া হলে গত ৫ মাস পর ফেরত আসা বাবলু কিছুই বলতে পারছেন না বলে শামীম জানান। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মালামাল ফেরত দেয়নি অপহরণকারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঁচ মাস নিখোঁজ থাকার পর ছাড়া পেলেন ইতালি প্রবাসী

আপডেট সময় ১২:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮