ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জেনেভা ক্যাম্পে র‌্যাবের অভিযান, আটক ৫০০

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অন্তত ৫০০ জনকে আটক করেছে র‌্যাব। তবে এরা সবাই মাদক বিক্রেতা বা মাদকাসক্ত নয়। তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে র‌্যাব-১, র‌্যাব‌-২ এবং র‌্যাব-৩ যৌথভাবে এই অভিযান অভিযান শুরু করে। এই প্রতিবেদন লেখার সময় অভিযান চলছে। সব মিলিয়ে বাহিনীর তিন শতাধিক সশস্ত্র সদস্য এই অভিযানে অংশ নিয়েছে। বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে আছেন।

অভিযান পারিচালনাকারীদের একজন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম দৈনিক আকাশকে জানান, পুরো ক্যাম্প ঘিরে রেখেছেন তারা। বাইরে থেকে কাউকে ভেতরে বা ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। আটকদের র‌্যাব-২ এর কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের ডোপ টেস্ট করার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘আটকদের সবাই মাদক বিক্রেতা বা মাদকসেবী না। সন্দেহজনকদের ও পূর্বের তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।’

মাহমুদ নামে পরিচয় দেয়া র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার দৈনিক আকাশকে বলেন, ‘প্রাথমিকভাবে ৫০০ জনকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে নিরপরাধ লোক থাকতে পারে। মোবাইল কোর্ট বসবে। এর মধ্যে অনেকেই বাদ যাবেন। অভিযান শেষ না হলে বিস্তারিত বলতে পারছি না।’

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প মাদক বিক্রির জন্য সব সময় কুখ্যাত। এখানে নানা সময় অভিযান চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ, মাদক বিক্রেতারা এতটাই সংঘবব্ধ যে, তারা একজোট হয়ে নানা সময় হামলাও করেছে সরকারি বাহিনীর ওপর।

গত ৪ মে থেকে সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের কোনো প্রভাব এতদিন পড়েনি এই ক্যাম্পে। দৈনিক আকাশের একজন প্রতিবেদকও দুই দিন আগে ঘুরে দেখেছেন, সেখানে মাদক বিক্রি হচ্ছিল আগের মতোই।

অভিযানের বিষয়ে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান দৈনিক আকাশকে জানান, ক্যাম্পে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের বিক্রি হয় বলে তাদের কাছে তথ্য আছে। এই তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেনেভা ক্যাম্পে র‌্যাবের অভিযান, আটক ৫০০

আপডেট সময় ০১:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮