ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবার দেখা হবে: প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক:

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সফরের তৃতীয় দিনে গতকাল উখিয়ার জামতলী, বালুখালী ও ময়নার ঘোনার রোহিঙ্গা শিবিরে গিয়ে নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। তিনটি শিবিরে দীর্ঘ সময় ধরে তিনি রোহিঙ্গাদের কথা শুনেছেন, শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

এর মধ্যে বালুখালী শিবিরে ইউনিসেফের অর্থায়নের বেসরকারি সংস্থা মুক্তি পরিচালিত শিশুবান্ধব কেন্দ্রে শিশুদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক নেচে-গেয়ে আর ছবি এঁকে সময় কাটান তিনি। এ সময় রোহিঙ্গা শিশুরা ইংরেজিতে ১ থেকে ১০ পর্যন্ত বলার সময় তাদের সঙ্গে গলা মেলান তিনি। বিদায়ের সময় শিশুরা তাকে বাঁশের ঝুঁড়ি ও ছবি উপহার দেন। শিশুদের কাছ থেকে উপহার পেয়ে আপ্লুত হয়ে পড়েন এই নায়িকা। যাওয়ার সময় হাত উঁচিয়ে প্রথমে বলেন, ‘ফির মিলেঙ্গে।’ পরে বাংলায় বলেন, ‘আবার দেখা হবে।’

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা গতকাল লিখেছেন, বাংলাদেশে আসার পর থেকেই রোহিঙ্গা শিশুরা গাদাগাদি করে শিবিরে থাকছে। তিন লাখ রোহিঙ্গা শিশুর জন্য বাংলাদেশ হচ্ছে একমাত্র জায়গা, যেখানে এসে তারা নিজের পরিচয় জানছে।

উল্লেখ্য, টানা তিনদিন সার্বিক পরিস্থিতি দেখে রোহিঙ্গাদের অবস্থা তুলে ধরতে আজ চতুর্থ দিন ক্যাম্প থেকেই সরাসরি ফেসবুক লাইভে এসেছেন প্রিয়াঙ্কা। এসময় রোহিঙ্গাদের দুরবস্থার কথা জানিয়ে তাদের সহায়তায় এগিয়ে আসতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি শিশুবান্ধব এলাকা (চাইল্ড ফ্রেন্ডলি স্পেস) থেকে বৃহস্পতিবার দেয়া ফেসবুক লাইভে এ আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবার দেখা হবে: প্রিয়াঙ্কা

আপডেট সময় ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮