ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আজান সম্প্রচার না করলে টিভি লাইসেন্স বাতিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আজান হচ্ছে দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কাজেই এখন থেকে পাকিস্তানের প্রতিটি টেলিভিশন চ্যানেলকে দিনে পাঁচবার আজান সম্প্রচার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন দেশটির উচ্চ আদালত।

আদালতের রায়ের পর দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) আজান সম্প্রচারের ব্যাপারে পাকিস্তানে ৪৫টি টেলিভিশন চ্যানেলকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছে।-খবর ডন অনলাইনের।

সংস্থাটি হুশিয়ারি করে বলেছে, যদি এসব টেলিভিশন অতিসত্বর সময়মতো আজান সম্প্রচার শুরু না করে, তবে তাদের লাইসেন্স বাতিল করে দেয়া হবে।

গত ৯ মে দিনে পাঁচবার আজান সম্প্রচারের নির্দেশনা দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর একক বেঞ্চ টেলিভিশনগুলোর সকালের অনুষ্ঠানে নীতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি পিটিশনের শুনানি শেষে এ নির্দেশ দিয়েছেন।

বিচারপতি শওকত আজিজ বলেন, রমজান মাসে কোনো টেলিভিশন সার্কাস ও নিলাম ঘর অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না। তিনি বলেন, আজান হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কিন্তু টেলিভিশনগুলো তা সম্প্রচার করছে না। এর বদলে তারা গান, নাচ ও বিজ্ঞাপন প্রচার করছে।

এ ব্যাপারে হালনাগাদ তথ্য জানাতে পেমরাকে নির্দেশ দিয়েছেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আজান সম্প্রচার না করলে টিভি লাইসেন্স বাতিল

আপডেট সময় ১২:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮