ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাদ্যদ্রব্যের দাম এবার সহনীয় পর্যায়ে আছে: সাঈদ খোকন

রাজধানীর চকবাজারে মেয়র সাঈদ খোকন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন দাবি করে বলেন, গত বছরের তুলনায় খাদ্যদ্রব্যের দাম এবার সহনীয় পর্যায়ে আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি রমজানের পণ্যের দাম গত বছরের তুলনায় কম বেড়েছে।

রমজানে বাজারগুলোতে দ্রব্যমূল্য কোনোভাবেই লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়া হবে না বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর চকবাজারে ইফতারে বাজারে ভেজালবিরোধী অভিযানে গিয়ে সাংবাদিকদের মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন।

মেয়র বলেন, খাদ্যের দাম অযৌক্তিক হলে এবং খাবারে কোনো ধরনের ভেজাল থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘পাঁচটি অঞ্চলে আমাদের পাঁচটি মনিটরিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে। কোনো খাদ্যসামগ্রীতে যদি কোনো ধরনের ভেজাল পাওয়া যায় তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

মেয়র আরও বলেন, ‘দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সংস্থাগুলো মাঠে রয়েছে, দ্রব্যমূল্য কোনোভাবে লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়া হবে না।’

ভেজালবিরোধী অভিযানে মেয়র সাঈদ খোকন পুরো চকবাজার এলাকার ইফতারের দোকান ঘুরে খাদ্যমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে এখানকার পরিবেশ আরও উন্নত করার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাদ্যদ্রব্যের দাম এবার সহনীয় পর্যায়ে আছে: সাঈদ খোকন

আপডেট সময় ১০:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮