ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই বাসের প্রতিযোগিতার নিহত নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর এবার দুই বাসের প্রতিযোগিতার মাঝে পড়ে নিহত ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাজিম উদ্দিনের ভায়রা আবদুল আলিম যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।

উল্লেখ্য, গতকাল নাজিম যাত্রাবাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। মেয়র হানিফ উড়ালসড়কে উঠে তার মোটরসাইকেল মঞ্জিল ও শ্রাবণ সুপার পরিবহনের মাঝে পড়েন। এরপর শ্রাবণ সুপার পরিবহনের একটি বাসটি নাজিমের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় নাজিম মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর বাসটি তার বুকের ওপর দিয়ে চলে যাওয়ায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

যাত্রাবাড়ীর শ্যামপুর এলাকায় নাজিমের বাসা। তিনি তিন দিন আগেই সন্তানের বাবা হয়েছেন। তাঁর স্ত্রী এখনো অসুস্থ।

এরপরই শ্রাবণ সুপার পরিবহনের চালক ওহিদুল ও অপর বাস মঞ্জিল পরিবহনের চালকের সহকারী কামালকে আটক করেছে পুলিশ। বাস দুটিও আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই বাসের প্রতিযোগিতার নিহত নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট সময় ০২:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮