ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্যাটেলাইট উৎক্ষেপণ দেখে বিএনপির মাথা উল্টে গেছে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে ঘুরবে, স্যাটেলাইট উৎক্ষেপণ দেখে বিএনপির মাথা উল্টে গেছে। আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপি উল্টাপাল্টা বকছে। খেলা হবে মাঠে, ফাইনাল খেলা। সেই খেলায় বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ। আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

রবিবার দুপুরে ফেনী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী মলয়েশিয়ার প্রসঙ্গ এনে বলেন, ড. নজিবের নেতৃত্বে নির্বাচন করে গুরুর কাছে শীষ্য হেরে গেছে। সে নির্বাচনে মাহাথির মোহাম্মদ জয় লাভ করেছে। আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্টু নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার জন্য আহব্বান জানাই। ১৪ সালের মত নির্বাচনের মাঠ ছেড়ে পালিয়ে না যাওয়ার জন্য বিএনপিকে অনুরোধ করেন তিনি।

আজ রবিবার বিকেলে ফেনীর ফুলগাজীতে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয় একটি স্কুল মাঠে ১৪ দলের আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীরসহ সরকারি কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্যাটেলাইট উৎক্ষেপণ দেখে বিএনপির মাথা উল্টে গেছে: নাসিম

আপডেট সময় ০৭:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮