ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে মার্কিন কূটনীতিকদের ভ্রমণে বিধিনিষেধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তান শুক্রবার দেশটিতে মার্কিন কূটনীতিকদের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করে দিয়েছে। এটাকে দুই দেশের সম্পর্কের অবনতির সর্বশেষ নজির হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে পাক কূটনীতিক চলাফেরা সীমিত করে দিতে ট্রাম্প প্রশাসনের নেয়া ব্যবস্থার প্রতিশোধ হিসেবে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, পাক কূটনীতিকদের ওপর মার্কিন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর থেকে পাকিস্তানেও একই ব্যবস্থা সচল হয়ে যাবে।-খবর ডন অনলাইনের।

প্রজ্ঞাপনে কূটনীতিকদের চলাফেরায় বিধিনিষেধের পাশাপাশি ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ২৭ অনুসারে পাকিস্তানের বিমানবন্দর ও বন্দরে কূটনৈতিক মালামাল পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে।

পাকিস্তানে আগে থেকেই ওয়াশিংটনের কূটনীতিকদের উচ্চ নিরাপত্তা অঞ্চলগুলোতে যাওয়া নিষিদ্ধ ছিল।

বিশেষ করে কেন্দ্রশাসিত উপজাতীয় অঞ্চলগুলোতে(ফাটা) সম্ভাব্য সন্ত্রাসী হামলার শিকার হওয়ার আশঙ্কায় তাদের সেখানে যাওয়া থেকে বিরত রাখা হতো।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, ১১ মে থেকে এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। তবে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। প্রজ্ঞাপনে মার্কিন কূটনীতিকদের সাতটি সুবিধা উঠিয়ে নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপ করা বিধিনিষেধ অনুসারে যে শহরে পাক কূটনীতিকদের কর্মস্থল, সেখান থেকে ২৫ মাইলের মধ্যেই তাদের অবস্থান করতে হবে। এর বাইরে কোথাও যেতে হলে তাদের আগেই অনুমতি নিতে হবে।

এতে করে এক সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে ঘনিষ্ঠ মিত্র দেশদুটির মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জোসেফ ইমানুয়েলের হলের গাড়ির ধাক্কায় পাকিস্তানের এক মোটরবাইক চালক নিহত হয়েছিলেন। মঙ্গলবার ওই নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইসলামাবাদের পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে মার্কিন কূটনীতিকদের ভ্রমণে বিধিনিষেধ

আপডেট সময় ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮