ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সবার আগে আমাদের বিচারপতিদের বিচার করতে হবে: জাফরুল্লাহ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিচারপতিদের বিচার চাইলেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, সবার আগে আমাদের বিচারপতিদের বিচার করতে হবে। কারণ গাজীপুর সিটি করপোরেশনের সংক্রান্ত মামলার শুনানি হয় একদিনে। আর খালেদা জিয়ার মামলার জামিন শুনানি তিনমাসেও শেষ হয় না।

শুক্রবার রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বিকল্প ধারা আয়োজিত ‘প্রয়াত জাতীয় নেতৃবৃন্দ, ৩০ লাখ শহীদ, ভাষা শহীদ ও গণতন্ত্রের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল-২০১৮’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘চিফ জাস্টিসশিফ বাঁচানোর চেষ্টা করছেন আপনারা। এসব না করে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। তা নাহলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।’

‘দেশে দুর্নীতি হচ্ছে। খুন হচ্ছে। টাকা পাচার হচ্ছে। এসবের বিচার করার আগে বিচারপতিদের বিচার করতে হবে। কারণ দেশে যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়।’

এসময় তিনি ভারত থেকে সাবধান থাকার পরামর্শ দেন। অন্যথা বাংলাদেশ সিকিম হয়ে যাবে বলে তার অভিমত।

বিশেষ অতিথির বক্তব্যে আ স ম রব বলেন, ‘দেশের মানুষ আজ বিভক্ত। ১০ ভাগ আওয়ামী লীগের পক্ষে। আর ৯০ ভাগ ক্ষমতাসীনদের বিপক্ষে। স্বাধীনতা বিরোধীদের বাদ দিয়ে সকল দল নিয়ে ঐক্য গড়ে তুলবো। যেদিন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবো সেদিন পালাবে আওয়ামী লীগ।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে জামিন না দেয়া কু-অভিপ্রায় ছাড়া আর কিছুই নয়। দেশে এখন রাজনীতিবিদদের সম্মান করা হচ্ছে না। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

সবার আগে আমাদের বিচারপতিদের বিচার করতে হবে: জাফরুল্লাহ

আপডেট সময় ১০:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮