ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬০০ টাকা প্রতারণায় ৪০ হাজার টাকা জরিমানা

অাকাশ জাতীয় ডেস্ক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রতারককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক যাত্রীকে প্রতারণা করে ব্যাগ র‌্যাপিং করে ৬০০ টাকা বিল আদায় করার অভিযোগে ফারিয়া এন্টারপ্রাইজ নামের র‌্যাপিং কোম্পানির মঞ্জুরুল নামে এক কর্মীকে এ জরিমানা করা হয়েছে।

জানা যায়, মানিকগঞ্জ জেলার জলিল নামের এক ব্যক্তি সৌদি আরব যাচ্ছিলেন। বিমানবন্দরে ঢোকার পরপরই র‌্যাপিং মেশিনের এক অপারেটর তাকে ডেকে নিয়ে ব্যাগ র‌্যাপিং করতে হবে বলে জানান।

এ সময় তিনি, ব্যাগ র‌্যাপিং ছাড়া এয়ারলাইন্স ব্যাগ বুকিং নেয় না বলে জানান এবং ব্যাগ র‌্যাপিং বাধ্যতামূলক বলেও জানান।

পরে জলিলের অনিচ্ছা সত্ত্বেও অপারেটর দুটি ব্যাগ র‌্যাপিং করেন। এরপর জলিলের কাছে ৬০০ টাকা চান। কিন্তু জলিলের কাছে মাত্র ৪০০ টাকা ছিল। ৪০০ টাকা তাকে দেয়ার পরেও বাকি ২০০ টাকার জন্য একটি বিকাশ নম্বর দেন।

জলিলের এই ঘটনা শুনে ফেলেন সৌদি এয়ারলাইন্সের এক কর্মকর্তা। তিনি জলিলকে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বনসুরির কাছে নিয়ে যান।

ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে র‌্যাপিং কোম্পানি মেসার্স ফাহারিয়ার এন্টারপ্রাইজের মনজুরুল হাসানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬০০ টাকা প্রতারণায় ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮