ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। দেশটির ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, বুধবার প্রশিক্ষণে অংশ নেয়ার সময় বুধবার ডব্লিউ সি-১৩০ মডেলের ওই বিমানটি জর্জিয়ার সাভানা এলাকায় বিধ্বস্ত হয়। খবর সিএনএনের।

ন্যাশনাল গার্ডের মুখপাত্র পল ডাহলেন গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণ বিমানটি সাভানা থেকে আরিজোনার দিকে আসছিল। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয় তা তিনি বলতে পারেননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ আগুনে পুড়ছে। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে।

পুয়ের্তো রিকোর ন্যাশনাল গার্ডের মুখপাত্র মাজ পল ডালেন বলেন, ‘ওই উড়োজাহাজে পাঁচজন ক্রু ও চারজন যাত্রী ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’

পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রসেলো নিহত ব্যক্তিদের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেন, বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় আছেন তিনি। নিহত ব্যক্তিদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন তিনি।

এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিস্থিতির খেয়াল রাখছেন তিনি। হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৯

আপডেট সময় ১১:২৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮