ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হ্যালো ইভেন্টজের অফিসে সন্ত্রাসী হামলা

হ্যালো ইভেন্টজের অফিসে সন্ত্রাসী হামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হ্যালো ইভেন্টজের অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে হ্যালো ইভেন্টজের অফিসে কতিপয় দুষ্কৃতকারী প্রবেশ করে অফিস মালামাল তছনছ ও লুটতরাজ করে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আশিক মিশু।

তিনি বলেন, যারা হামলা করেছে তাঁদের মধ্যে প্রাক্তন বহিষ্কৃত খন্ডকালীন কর্মচারীও ছিল। যাদের কয়েক জনকে অফিসে মাদক সেবন ও শৃঙ্খলা ভঙ্গের জন্য অফিস থেকে বহিষ্কার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ইউটিউব উৎসবে তাদের কয়েক জনের জন্য অনিয়ম ও দুর্নীতির জন্যও প্রতিষ্ঠানের সুনামহানী ঘটে।

আশিক মিশু বলেন, ঘটনার সময় অফিসে শুধুমাত্র পিয়ন মো. নূরে আলম উপস্থিত ছিল। সে বাঁধা দেয়ায় তাকে হুমকি দিয়ে জোড়পূর্বক জিনিশপত্র (কেনন ৬০০ডি দুটি ক্যামেরা, ২টা ক্যামেরা ল্যান্স, ক্যামেরা লাইট ৫টি, ট্রাইপড, ক্যামেরা স্ট্যান্ড, মাইক্রোফোন ৩টি), ৪টি ল্যাপটপ (লেনোভো থিংকপ্যাড সিরিজ) ও নগদ ৯৬,৩০০ টাকা এবং অফিসের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ নথি ও অমূল্য তথ্য, ব্যাংকের চেকবই চুরি করে এবং চেয়ার-টেবিল ভাঙ্গচুর করে চলে যায়।

এময় তারা অফিসে ধুমপান করে এবং সবকিছু মাটিতে ফেলে রেখে যায়। যে জিনিশপত্র ভাঙ্গচুর ও লুটপাট করে তার আনুমানিক মুল্য চার লক্ষ তিরানব্বাই হাজার আটশত টাকা বলে উল্লেখ করা হয়েছে।

অফিসের কম্পিউটার থেকে যে মূল্যবান নথি ও গুরুত্বপূর্ণ ডাটাবেজ নিয়ে যাওয়া হয়েছে, তাতে প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। উল্লেখ্য, হ্যালো ইভেন্টজ গত তিন বছর ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিল। তারাই বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় ইভেন্ট পোর্টাল। গত তিন বছরে তাদের ওয়েবসাইটের মাধ্যমে, ৭০০ এর অধিক ইভেন্ট অর্গানাইজার প্রায় ২৫০০০ এর অধিক ইভেন্ট প্রোমোশন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হ্যালো ইভেন্টজের অফিসে সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০৬:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮