ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে লাইসেন্স বিহীন চার চালক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ডেমরায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় চার চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের রামপুরা ট্রাফিক জোন পরিচালিত অভিযান থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন-বাস চালক মো. রাসেল (১৯), লেগুনা চালক মো. ওমর ফারুক (১৮), মো. আরিফ খান (৩৩) ও সিএনজি চালক মো. রফিকুল ইসলাম (৩৭)। গ্রেফতারের পর তাদের ডেমরা থানায় সোপর্দ করে ট্রাফিক পুলিশ।

পরে ডেমরা থানার ওসি এসএম কাওসার আহম্মেদ জানান, গ্রেফতার চার চালককে মোটরযান আইনে আদালতে পাঠানো হয়েছে।

রামপুরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার লুবনা মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৫টি ত্রুটিপূর্ণ যানবাহন রেকার দিয়ে সড়ক থেকে তুলে নেয়া হয়। এছাড়া ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

লুবনা মোস্তফা দৈনিক আকাশকে বলেন, যে কোন মূল্যে সড়কে মর্মান্তিক দুর্ঘটনা রোধ করতে হবে। অসাবধানতা ও অব্যস্থাপনায় আর কোন প্রাণহানি ঘটতে দেয়া যাবে না। এ লক্ষ্যে রামপুরা ট্রাফিক জোন নানা কৌশলী পদক্ষেপ নিচ্ছে।

অভিযানে অংশ নেয়া ডেমরার ট্রাফিক ইন্সপেক্টর-টিআই বিপ্লব ভৌমিক দৈনিক আকাশকে বলেন, সম্প্রতি দেশে বেশ কয়েকেটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তাই অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা রোধকল্পে ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স বিহীন ও অদক্ষ-অপ্রাপ্ত বয়স্ক চালকের বিরুদ্ধে আজ অভিযান চালানো হয়।

তিনি বলেন, রাজধানীর প্রবেশদ্বার ডেমরাকে যানজটমুক্ত রাখতে অবৈধ যানবাহন ও চালকের বিরুদ্ধে রামপুরা ট্রাফিক জোনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে লাইসেন্স বিহীন চার চালক গ্রেফতার

আপডেট সময় ০৩:৩১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮