ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ছাত্রলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, যারা ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ওই স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিল। যারা বাংলাদেশকে মানতে পারেনি, তারা বঙ্গবন্ধুকে মানতে পারেনি। যারা ইতিহাস বিকৃত করে, তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।

শুক্রবার বিকাল ৫টায় আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

ইতিহাস বিকৃতকারীদের বিষয়ে ছাত্রলীগকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চেয়েছিল। এখনো তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা কখনো ক্ষমতায় গেলে দেশকে সাম্প্রদায়িক বানিয়ে ফেলবে। তাদের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচাতে তরুণ যুবকদের তথা ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। ছাত্রলীগের ইতিহাস বাংলার বাঙালির। ছাত্রলীগ হলো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভ্যানগার্ড।

সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল হক আতিকের পরিচালনায় বক্তব্য রাখেন, পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, মকলেছুর রহমান মিন্টু, মাহজেবিন শিরীন পিয়া, জমসেদ আলী সরকার, ইমদাদুল হক রানা সরদার, শিরহান শরীফ তমাল, স্বজন সরদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ধ্বংসস্তূপ সরানোর বিশাল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী সংকট

ছাত্রলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড: ভূমিমন্ত্রী

আপডেট সময় ১১:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮