ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নতুন সচিব হলেন চারজন

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রশাসনে চার অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তাদের সচিব হিসেবে পদোন্নতির সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার এই চার কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি ও পদায়নের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সই করেছেন। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে। নিয়মানুযায়ী প্রথমে তাদের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেয়া হবে।

সচিব হিসেবে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহিবুল হককে সিভিল অ্যাভিয়েশন বিভাগের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনকে বিপিসি এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কামাল উদ্দিন তালুকদারকে প্লানিং একাডেমির ডিজি (ভারপ্রাপ্ত সচিব) এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনকে বিসিএস অ্যাডমিন অ্যাকাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে। তারা সবাই বিসিএস ৮৫ব্যাচের কর্মকর্তা।

এছাড়া সিভিল অ্যাভিয়েশনের সচিব গোলাম ফারুককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং বিপিসি এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমকে জ্বালানি বিভাগের সচিব হিসিবে বদলির সারসংক্ষেপেও সই করেছেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নতুন সচিব হলেন চারজন

আপডেট সময় ১০:২৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮