ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজনৈতিক সংকটে বিদেশি হস্তক্ষেপ প্রয়োজন নেই: অ্যালিসন ব্লেক

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে রাজনৈতিক যে সংকট চলছে তা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে বিদেশিদের প্রয়োজন নেই বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বিদেশি মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নেই। কারণ তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে যোগ্যতা রাখে।’

মঙ্গলবার প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

গণতান্ত্রিক দেশ হিসেবে এখানে বিরোধী দল তাদের গণতান্ত্রিক অধিকার পাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘এটা নিয়ে কথা বলার অবস্থানে আমি নেই। তবে তাদের শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার রয়েছে। গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তারা সেই অধিকার পেতেই পারে।’

আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অ্যালিসন ব্লেক।

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের ভূমিকা জানতে চাইলে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ রাখতে যুক্তরাজ্য কাজ করে যাচ্ছে। রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানে ও স্থায়ীভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সবধরনের সমর্থন দেওয়া হবে।’

‘এটি পরিষ্কার যে, চরম নির্যাতন হয়েছে বলে তারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। তাদের অধিকার রয়েছে আন্তর্জাতিক আদালতে এটা নিয়ে বিচার চাইবার। এজন্য নিরপেক্ষ তদন্ত চায় যুক্তরাজ্য।’

এ সময় তিনি উন্নয়শীল দেশের যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক সংকটে বিদেশি হস্তক্ষেপ প্রয়োজন নেই: অ্যালিসন ব্লেক

আপডেট সময় ১১:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮