ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য তার ব্যক্তিগত, এটা সরকারের বক্তব্য নয়।

মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এই বক্তব্য জানানো হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সোমবার এক প্রাক-বাজেট আলোচনায় বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট একটা সমস্যা। আবার ভ্যাটটা আমরা মেনটেইন করবো। কিন্তু সেটা নেবো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের কাছ থেকে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে কী নেবে না নেবে জানি না।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার রাতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

এই বক্তব্য নিয়ে মঙ্গলবার দিনভর তুমুল আলোচনা হয়। তবে একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই ভ্যাট নেয়া হবে না বলে জানান। পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনেও অর্থমন্ত্রী তার বক্তব্য থেকে পিছু হটে আসার কথা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত: কাদের

আপডেট সময় ১১:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮