ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ইসলামবিরোধী তালিমবাজদের থেকে সতর্ক থাকতে হবে: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ইসলামবিরোধী জামায়াত তালিমবাজ মহিলারা সাধারণ খেটে খাওয়া মা বোনদের নানাভাবে বিভ্রান্ত করছে। এ ধরনের তালিমবাজ মহিলাদের প্রতারণা থেকে নিজেদের সতর্ক ও নিরাপদ থাকতে হবে।

২৫ মার্চ ঈশ্বরদী উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগের অধীনে রুরাল এমপ্লয়মেন্ট রোড মেন্টেনেন্স প্রোগ্রাম-১ (আরইআরএমপি-১) ২য় পর্যায় প্রকল্পের অধীন নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করার লক্ষ্যেই আরইআরএমপি প্রকল্পের সূচনা করেছেন। নারীর ক্ষমতায়ন ও নারীদের উন্নয়নে সম অধিকার নিশ্চিত করেছেন। কর্মক্ষেত্রে নারীদের কোটা শতভাগ নিশ্চিত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, নারীদের ছোট বা খাটো করে কোনো উন্নয়নই সম্ভব নয়। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই এদেশ উন্নত দেশের সাড়িতে দাঁড়াবে।

পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন নারীর মাঝে ২ বছর মেয়াদী তাদের সঞ্চয়কৃত অর্থ হতে প্রত্যেককে ৩৭ হাজার ৮৭৩ টাকার চেক ও সনদপত্র বিতরণ করেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, দফতর সম্পাদক জুলমত হোসেন ও আতিয়ার রহমান ভোলা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩

ইসলামবিরোধী তালিমবাজদের থেকে সতর্ক থাকতে হবে: ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৭:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮