ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে: নজরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়া ও তারেক রহমানকে দণ্ড দিয়েছে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নজরুল বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা সাজানো ও বানানো মামলায় সাজা দেয়া হয়েছে। তিনি বলেন, সরকারপক্ষ কোনোভাবেই প্রমাণ করতে পারেনি যে জিয়া অরফানেজ ট্রাস্টে যে টাকা এসেছে তার সঙ্গে খালেদা জিয়া কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন। এটা কোনোভাবেই আদালতে সরকারপক্ষ প্রমাণ করতে পারেনি।

আদালতের রায়ে খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় সাজা দেয়া হয়নি, তাকে পেনাল কোড অনুযায়ী সাজা দেয়া হয়েছে বলে মন্তব্য করেন এ বিএনপি নেতা।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ২০ দলীয় জোট নেতা অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা মেজর (অব.) আকতারুজ্জামান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মো. ফারুক রহমান, এস এম ইউসুফ আলী, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মন্জুর হোসেন ঈসা, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, হুমায়ন কবীর, অর্থসম্পাদক মো. আল আমিন, ছাত্র মিশন সহসভাপতি মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে: নজরুল

আপডেট সময় ১১:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮