ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের প্রেতাত্মাদের বাংলাদেশের উন্নয়ন সহ্য হচ্ছে না: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

‘দেশ উন্নয়নশীল হয়নি, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের’ বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এটা তাদের সহ্য হচ্ছে না। যারা পাকিস্তানের প্রেতাত্মা তারা বাংলাদেশের অগ্রযাত্রা দেখতে পারে না।

হানিফ বলেন, বিএনপি নেতাকর্মীদের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা তাদের গাত্রদাহ হচ্ছে। বিশ্ব যখন বাংলাদেশের উন্নয়নকে স্বীকার করছে তখন বিএনপি নেতাকর্মীরা মনের কষ্ট থেকে এসব বক্তব্য দিচ্ছেন।

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকার আদালতের ওপর হস্তক্ষেপ করছে ব্যারিস্টার মওদুদ আহমদের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ আরও বলেন, মওদুদ সাহেব একজন প্রখ্যাত আইনজীবী হিসেবেই শুধু নয়, একজন প্রখ্যাত প্রতারক হিসেবেও তিনি পরিচিত। একজন মৃত ব্যক্তির নামে তার স্বাক্ষর জালিয়াতি করে মওদুদ সাহেব বাড়ি দখল করেছিল। পরে আদালতের রায়ে তিনি বাড়ি থেকে উচ্ছেদ হন। এই ধরনের প্রতারকদের কাছ থেকে প্রতারণার কথাই শোনা যায়। তিনি বলেন, আওয়ামী লীগ বা বর্তমান সরকার কখনোই আদালতের ওপর হস্তক্ষেপ করেনি। তথ্যপ্রমাণের ভিত্তিতেই বেগম খালেদা জিয়াকে আদালত কারাদণ্ড দিয়েছেন।

পরে স্বাধীনতা শিক্ষক পরিষদ জাতীয় কার্যনির্বাহী সংসদের (স্বাশিপ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ।

এ সময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, স্বাশিপের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক উপাধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের প্রেতাত্মাদের বাংলাদেশের উন্নয়ন সহ্য হচ্ছে না: হানিফ

আপডেট সময় ১০:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮