ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসআই নিয়োগের প্রশ্ন ফাঁস মামলায় একজন রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের উপপরিদর্শক (এসআই-নি.) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস মামলায় আব্দুল্লাহ আল শাওন নামের এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

এর আগে ওই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান।

রিমান্ড আবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই (নিঃ)/২০১৮ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় আসামি শাওন ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করে প্রশ্ন সরবরাহ ও উত্তর সংগ্রহ করেছে। ২০ মার্চ ফার্মগেটের তেজগাঁও কলেজে দুপুর ২টায় পরীক্ষা শুরু হওয়ার পর ওই আসামিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়।

তার বাম পায়ের মোজার ভেতর থেকে অ্যানড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার চাচাতো ভাই পলাতক আসামি রিফাত তালুকদারকে সহায়তার জন্য ডিভাইসের মাধ্যমে আসামি শাওন উত্তর সরবরাহ করে। মামলায় ঘটনার সঙ্গে সম্পৃক্ত এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার ও অপরাধী চক্রকে শনাক্ত করার জন্য আসামিকে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

গত মঙ্গলবার শাওনকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪/৯(খ)/১৩ ধারায় মামলাটি করা হয়।

এর আগে গত সোমবার এসআই নিয়োগে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে রাজধানীর তেজগাঁও কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চার ছাত্র গ্রেপ্তার হয়। তারা হলেন, হাবিবুর রহমান, শাহাদাত হোসেন, হাবিবুর রহমান (এক) ও জাহান কাজী। এরপর তাদের গত মঙ্গলবার এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসআই নিয়োগের প্রশ্ন ফাঁস মামলায় একজন রিমান্ডে

আপডেট সময় ১১:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮