ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আটকে যেতে পারে নেইমারের দলবদল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অনেক নাটক সিনেমার পর নেইমারের দল বদলের বিষয়টি বুধবার নিশ্চিত হলেও আবার নতুন জটিলতা দেখা দিয়েছে। এমনকি আটকেও যেতে পারে তার ফরাসী নতুন ক্লাবে নাম লেখানো। উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতিমালা ভঙ্গ হওয়ার আশংকায় ট্রান্সফার ফি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে নেইমারের সাবেক ক্লাব বার্সেলোনা।

বুধবার নেইমারকে কাতারি মালিকানাধীন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মানি-পিএসজিতে যাওয়ার অনুমোদন দেয় বার্সা। কিন্তু এজন্য তারা ক্লাবটির কাছে ২২২ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি দাবি করে। নেইমারকে নিতে এতেই রাজি হয় ফরাসি লীগের ক্লাবটি।

সেই অনুযায়ী বৃহস্পতিবারই বিশেষজ্ঞ ক্রীড়া আইনজীবী জুয়ান দি দিওস ক্রেপসোর মাধ্যমে বার্সাকে ২২২ মিলিয়ন ডলার দেয়ার জন্য পাঠায় নেইমারের নতুন ক্লাব। তবে এই অর্থ গ্রহণ করেনি কাতালান ক্লাব বার্সা। তাদের বক্তব্য এতে উয়েফার নীতি ভঙ্গ হবে।

উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মতে, ‘কোনো মৌসুমে দলবদলের ক্ষেত্রে আয়ের চেয়ে সর্বোচ্চ পাঁচ মিলিয়ন ডলার বেশি খরচ করতে পারবে কোনো দল। আগামী তিন বছরে খেলোয়াড় বেচাকেনার ক্ষেত্রে ক্লাবের লোকসান ৩০ মিলিয়ন ডলারের বেশি হতে পারবে না। এমনটা হলে, আইনানুগ ব্যবস্থা নেবে উয়েফা।’

এই নিয়মের জালে ধরা পড়ে যাচ্ছে পিএসজি। ২০১১ সালে কাতার স্পোর্টস ইন্টারন্যাশনাল পিএসজির মালিকানা নেওয়ার পর এখনো লাভের মুখই দেখেনি দলটি। তাই প্যারিসের ক্লাবটি তাদের নিজস্ব ফান্ড থেকে এই বিপুল পরিমাণ শোধ করলে সেটা উয়েফার নীতি ভঙ্গ করবে।

নেইমারের এই দলবদল নিয়ে আগেই পিএসজিকে সতর্ক করেছিলেন লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস। এমনকি তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়ে দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আটকে যেতে পারে নেইমারের দলবদল

আপডেট সময় ১১:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭