ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

নেপালে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দেখা করবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকালে আর্মি স্টেডিয়ামে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ জনের জানাজা শেষে সংবাদিকদের একথা জানান ওবায়দুল কাদের।

হতাহতদের পরিবারকে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা কী দেবে তা তাদের (ইউএস বাংলা) ব্যাপার মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘হতাহতদের পরিবারের যার যা প্রয়োজন, প্রধানমন্ত্রী যথোপযুক্ত সহায়তা করবেন।’

এসময় আর্মি স্টেডিয়ামে উপস্থিত নিহতদের পরিবার ও স্বজনদের তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। এরপর থেকেই তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। এ ঘটনা গোটা জাতিকে মর্মাহত করেছে। আমাদের হৃদয় ভেঙ্গে গেছে। কোনো মৃত্যুর ক্ষতিপূরণ আসলে অর্থের মাধ্যমে হয় না।’

কাঠমান্ডুতে থাকা বাকি তিন বাংলাদেশির মরদেহ ময়নাতদন্ত শেষ হলে নিয়ে আসা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। তবে যত দ্রুত সম্ভব বাকি তিনজনের লাশ নিয়ে আসা হবে।’

উল্লেখ্য, ১২ মার্চ ইউএসবাংলার একটি বিমান নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়। এদের মধ্যে দুই পাইলট ও দুই ক্রুসহ ২৬ জন বাংলাদেশি। নিহত ২৬ জনের মধ্যে ২৩ জনকে শনাক্ত করে তাদের মরদেহ সোমবার বিকালে দেশে নিয়ে আসা হয়। বিকালে জানাজা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে ৬ জন দেশে ফিরে চিকিৎসাধীন। তারা হলেন- শাহরিন আহমেদ, মেহেদী হাসান, সাঈদা কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি, রাশেদ রুবায়েত ও শাহিন ব্যাপারী। বাকি চার জন সিঙ্গাপুর, নেপাল ও ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

নেপালে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী: কাদের

আপডেট সময় ০৯:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮