ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন

রেলমন্ত্রীর উপস্থিতিতে নেতাকর্মীরা কোন্দলে জড়িয়ে পড়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিবের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোন্দলে জড়িয়ে পড়ে। শিশু-কিশোর মঞ্চের সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান বকুলকে জামাত-শিবির কর্মী আখ্যা দিয়ে অনুষ্ঠান চলাকালে বাকবিতন্ডা শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা।

রোববার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংগঠনটির আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা এ সময় বকুলকে শিশু-কিশোর মঞ্চ থেকে বাতিলের দাবি জানায়। ঘটনাস্থলে মেহেদী হাসান জানান, অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা রেলমন্ত্রীকে জানানোর তাগিদে আমরা এখানে উপস্থিত হয়েছি। একজন জামাত-শিবির কর্মী কিভাবে একটি আওয়ামী পন্থী সংগঠনের সাধারণ সম্পাদক হতে পারে। সে মোহাম্মদপুর থানা শিবির কমিটির রোকন। এছাড়া শিক্ষা জীবনে শিবিরের সঙ্গে এমনকি এখনও সক্রিয়ভাবে জড়িত রয়েছে।
এছাড়া এমন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা কিংবা তাদের সন্তানরা কিভাবে অংশগ্রহণ করে সে বিষয়েও প্রশ্ন তুলেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা।

এসময় তারা অনুষ্ঠানের মঞ্চে অবস্থান করে বেশ কিছুক্ষণ প্রচন্ড পরিমাণ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তবে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অনুরোধে তারা মঞ্চ ত্যাগ করে।

এ বিষয়ে বকুল বলেন, আমাদের বাড়ি কুষ্টিয়ার চুয়াডাঙ্গায়। সেখানে মেহেদী আওয়ামী লীগের কমিটিতে কোনো পদ পায় নি আর আমি পেয়েছি। সেই ঘটনাকে কেন্দ্র করে শত্রুতাবসত এ অনুষ্ঠান পন্ড করতে এসেছিলো। কিন্তু সে নিজেদের মধ্যে কোন্দল করলো। আমি আওয়ামী লীগের রাজনীতি করছি শুরু থেকেই। এটা মিথ্যা অপবাদ। আমার রাজনৈতিক পরিচয় কোনো গোপন পরিচয় না। তা আমার নেতারাও জানেন।

এছাড়া সংগঠনটির সভাপতি মো. এমরান চৌধুরী তার বক্তব্যেও বকুলের পক্ষে বক্তব্যে বলেন, আমরা বকুলকে অনেক আগে থেকেই চিনি। সে একজন সক্রিয় আওয়ামীলীগ কর্মী। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ব্যক্তিগত আক্রোশের কারণেই এমন ঘটনা ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

রেলমন্ত্রীর উপস্থিতিতে নেতাকর্মীরা কোন্দলে জড়িয়ে পড়ে

আপডেট সময় ০৫:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮