ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

২০ দলীয় জোটের সব দলই স্বাধীনতাবিরোধী: শেখ সেলিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৭১ এর যুদ্ধাপরাধী, ৭৫ এর খুনি, জঙ্গি ও সন্ত্রাসীদের নিয়ে বিএনপি-জামায়াত রাজনীতি করে। তাদের ২০ দলীয় জোটের সব দলই স্বাধীনতাবিরোধী।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুণর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মানবতা, গণতন্ত্র ও উন্নয়নের শত্রু। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত মরণকামড় দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। তারা ক্ষমতায় যেতে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যে তারা অপপ্রচারে নেমেছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দাঁতভাঙা জবাব দিতে হবে। ভবিষ্যতে যাতে স্বাধীনতাবিরোধীরা রাজনীতি করতে না পারে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। বিপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতে হবে।

শেখ সেলিম বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানি ভাব ধারায় দেশে লুটপাট, দুর্নীতি, মানুষ খুন, ধর্ষণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম করেছিল। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশ দুর্নীতিতে ৩ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করে বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, যুদ্ধাপরাধীর বিচার করেছেন। জঙ্গিদমন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর ড. অসীম কুমার সরকার, গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্কুলের প্রাক্তন ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব দিপংকর বিশ্বাস, হবিগঞ্জের সাবেক জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

২০ দলীয় জোটের সব দলই স্বাধীনতাবিরোধী: শেখ সেলিম

আপডেট সময় ০৭:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮