ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ক্যারিয়ার সেরা অবস্থানে বেন স্টোকস

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসি টেস্ট ব্যাটসম্যান ও বোলারদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকস সোমবার শেষ হওয়া ওভাল টেস্টে ব্যাটিংয়ে দুই ইনিংসে ১১২ ও ৩১ রান করেন। হাত ঘুরিয়ে দুই ইনিংস মিলিয়ে নেন ৩ উইকেট। গত শনিবার ভারত-শ্রীলঙ্কা গল টেস্ট ও সোমবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল টেস্ট শেষে মঙ্গলবার নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিনি ১২ ধাপ এগিয়েছেন, আছেন যৌথভাবে ২৫তম স্থানে। বোলারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আছেন ১৯তম স্থানে। এ ছাড়া ভারনন ফিল্যান্ডারকে টপকে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে পাঁচে উঠে এসেছেন। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে জনি বেয়ারস্টো তিন ধাপ এগিয়ে নবম, অ্যালিস্টার কুক তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে আছেন। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান ডিন এলগার তিন ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছেন। প্রথম ইনিংসে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলা ভারতের শিখর ধাওয়ান ২১ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।

বোলারদের র‌্যাংকিংয়ে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন এক ধাপ এগিয়ে যৌথভাবে তৃতীয় ও ‘হ্যাটট্রিকম্যান’ মঈন আলী এক ধাপ এগিয়ে ১৮তম স্থানে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

ক্যারিয়ার সেরা অবস্থানে বেন স্টোকস

আপডেট সময় ০২:০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭