ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

জুয়ার আসর পুড়িয়ে দিল জেলা প্রশাসন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে রাজেন্দ্রেপুরের শালবনের ভিতরে একটি জুয়ার আসরে শনিবার রাতে অভিযান চালিয়ে আগুনে পুড়িয়ে ও ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম কুদরত-এ-খুদা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাসেল মিয়া ও মো. জুবের আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালনা করেন।

গাজীপুরের এনডিসি বিএম কুদরত-এ-খুদা জানান, উপজেলার রাজেন্দ্রেপুর এলাকার শালবনের ভেতরে অবৈধভাবে টিন দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। গোপন সংবাদ পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত শনিবার রাতে ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের নিয়ে ওই অভিযান পরিচালনা করেন। এ সময় ওই আসর ভেঙ্গে দিয়ে আগুন তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ি ও আসর পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতিপূর্বে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত একাধিকবার একই এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ করলেও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় একটি সংঘবদ্ধ চক্র বারবার জুয়ার বসিয়ে তা পরিচালনা করছিল।

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে কড়া বার্তা হিজবুল্লাহর

জুয়ার আসর পুড়িয়ে দিল জেলা প্রশাসন

আপডেট সময় ১২:০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮