ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচ ম্যাকগিল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

গত বছর রুয়ান কালপাগেকে বরখাস্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকেই স্পিন বোলিং কোচ খুঁজে আসছে বোর্ড। বারবার কথা দিয়েও সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজদের জন্য বোলিং কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। অবশেষে অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের। বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে স্বল্প মেয়াদী দায়িত্ব নিয়ে আসছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। রোববার বিসিবির পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়।

গত কিছুদিন ধরেই ভেঙ্কটপতি রাজু বাংলাদেশের স্পিন বোলিং কোচ হবেন বলে জোর আলোচনা চলছিল। তবে রাজু নন; সাকিবদের জন্য অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার ম্যাকগিলকেই বেছে নিল বোর্ড।

তবে দীর্ঘ মেয়াদী দায়িত্ব পাচ্ছেন না ম্যাকগিল। রোববার বিসিবির কার্যনির্বাহী কমিটির জরুরি সভার পর সাংবাদিকদের বিসিব সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তিন মাসের জন্য অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে আমরা স্পিন কোচের দায়িত্ব দিয়েছি।’

১৯৯৮ সাল থেকে ২০০৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেন ম্যাকগিল। টেস্টে ২৯.০২ গড়ে ২০৮ উইকেট এবং ওয়ানডেতে ১৭.৫০ গড়ে ৬ উইকেট নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাকগিলের নামের পাশে ৭৭৪ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচ ম্যাকগিল

আপডেট সময় ১২:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭