ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রশিদের হুমকির মুখে স্টার্ক

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ ও বল খরচ করে ১শ’ উইকেট শিকারের মালিক অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। কিন্তু তার এমন দুর্দান্ত দু’টি রেকর্ড এখন হুমকির মুখে।

আফগানিস্তানের তরুন তুর্কি রশিদ খান হুমকির মুখে ফেলে দিয়েছেন স্টার্কের রেকর্ড দু’টিকে। কারন সবচেয়ে কম ম্যাচ খেলে ১শ উইকেট ও সবচেয়ে কম বল খরচ করে ১শ’ উইকেট শিকারের মালিক হবার কাছাকাছি পৌঁছে গেছেন রশিদ। স্টার্ক সবচেয়ে কম ৫২ ম্যাচ ও কম বল খেলে ওয়ানডে ক্রিকেটে ১শ উইকেট শিকারের রেকর্ডটি নিজের দখলে রেখেছেন। সেখানে রশিদ খেলেছেন ৩৭ ম্যাচ এবং এ মাইলফলক থেকে মাত্র ১৪ উইকেট দূরে। তাই স্টার্ককে পিছনে ফেলাটা ফর্মের তুঙ্গে থাকা রশিদের কাছে মামুলি ব্যপার মাত্র।

সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬ উইকেট নিয়েছেন রশিদ। সেই সাথে আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং-এ যৌথভাবে শীর্ষে জায়গা করে নেন তিনি। সবচেয়ে কম বয়সে ওয়ানডে র‌্যাংকিং-এ বোলিং-এ শীর্ষে উঠার রেকর্ডও গড়েন তিনি। ১৯ বছর ১৫৩ দিন বয়সে আইসিসির কোন র‌্যাংকিং ক্যাটাগরিতে শীর্ষে উঠলেন রশিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রশিদের হুমকির মুখে স্টার্ক

আপডেট সময় ০১:২৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮