ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী কসোভো

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থ-সামাজিক সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন কসোভোর রাষ্ট্রপতি হাসিম থাচি।

সোমবার কসোভোর রাজধানী প্রিস্টিনাতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর সঙ্গে এক বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রাষ্ট্রপতি হাসিম থাচি।

এ সময় দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। হাসিম থাচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রংশংসা করে বলেন, কসোভো বাংলাদেশকে অনুসরণ করবে।

বৈঠকে কসোভোর রাষ্ট্রপতি বাংলাদেশর সঙ্গে সম্পর্ক কীভাবে আরো বৃদ্ধি করা যায় তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও সরকারের ভিশন ২০২১ ও ৪১ সালের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সমসাময়িক অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়।

প্রতিমন্ত্রী বলেন, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কসোভোকে সব ধরণের সহযোগিতা করবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী কসোভো

আপডেট সময় ০৪:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮