ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পেলেকে ছাড়িয়ে মেসি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সাবেক ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার পেলে তার ক্যারিয়ারে জয় করেছেন তিনটি বিশ্বকাপ। তারপরেও তিনি ছাড়িয়ে যেতে পারলেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। মেসির পেছনে রয়ে গেছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সহ আরও অনেকেই। শুধুমাত্র ফুটবলের রাজপুত্র আর্জেন্টাইন তারকা ডিয়েগো ম্যারাডোনাই আছেন মেসির ওপরে। মেসিকে ছাড়িয়ে সর্বকালের সেরা হয়েছেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ফুটবল সাময়িকী ফোর ফোর টুর দৃষ্টিতে ম্যারাডোনা সর্বকালের সেরা। তারা অবশ্য ফুটবলে কে কত ট্রফি জিতেছেন, ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্য এই বিষয়গুলো আমলে নেয়নি। ‘সরাসরি খেলা দেখলেই কেবল বুঝবেন’ এমন তত্ত্বে বিশ্বাসী হয়েই বিশ্বের সেরা ১০০ ফুটবলারকে বেছে নিয়েছে।

আধুনিক ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ এবং তিন বিশ্বকাপ জয়ী পেলেও পারেননি মেসিকে ছাড়িয়ে যেতে। কারণটা নাকি ফোর ফোর টুর ভাষায়, ‘ফুটবল পায়ে ম্যারাডোনাকে যে দেখছে সে-ই বুঝবে!’

তবে ফোর ফোর টুর আগেই জানিয়ে দিয়েছে যে, এই তালিকাটি অনেকেরই অপছন্দের হবে। তাই তারা পাঠকদের নিজেদের পছন্দের বিষয়টিও জানাতে বলেছেন। তবে তাদের এই সাময়িকীটি বেশ কিছুদিনের জন্য ফুটবলে ঝড় তুলবে বলেই মনে হচ্ছে।

ফোর ফোর টুর তালিকায় শীর্ষ ১০ ফুটবলার:

১. ডিয়েগো ম্যাড়াডোনা, ২. লিওনেল মেসি, ৩. পেলে, ৪. ইয়োহান ক্রুইফ, ৫. ক্রিশ্চিয়ানো রোনালদো, ৬. আলফ্রেডো ডি স্টেফান, ৭. ফ্রাঙ্ক বেকেনবাওয়ার, ৮. জিনেদিন জিদান, ৯. ফেরেঙ্ক পুসকার, ১০. রোনালদো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেলেকে ছাড়িয়ে মেসি

আপডেট সময় ০৩:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭