ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃতদেহকে ৭০ কি.মি. টেনেহিঁচড়ে নিয়ে গেল বাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধাক্কা মারার পর এক ব্যক্তির মৃতদেহকে ৭০ কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে গেল বাস! বাসের নিচে আটকে ছিল দেহটি, অথচ চালক নাকি টেরই পাননি। পুলিশের কাছে তেমনটাই দাবি করেছেন তিনি। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, বাসটি চালাচ্ছিলেন কর্নাটক পরিবহন সংস্থার মহিউদ্দিন নামের এক চালক। তামিলনাড়ুর কুন্নুর থেকে মহীশূর-মান্ড্য হয়ে চানাপাটনার রাস্তা ধরে বেঙ্গালুরুর শান্তিনগর বাস ডিপোতে ফিরছিলেন তিনি।

শনিবার রাত ৩টার দিকে ডিপোতে বাসটি পার্ক করে ঘুমাতে যান চালক। রোববার সকাল ৮টায় বাসটিকে যখন ধোয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তখনই বাসের নিচে আটকে থাকা দেহটি নজরে আসে এক কর্মীর। চমকে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে অন্য কর্মীদের ডেকে বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু সবার মধ্যে একটা প্রশ্নই ঘুরপাক খেতে থাকে এমনটা কী করে সম্ভব হলো?

পরিবহন সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানান, এ রকম ঘটনা আগে কখনও দেখেননি তিনি। দুর্ঘটনায় কোনো দেহকে ২০০-৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ঘটনার কথা শোনা গিয়েছে, কিন্তু তাই বলে ৭০ কিলোমিটার!

এ ঘটনা প্রকাশ্যে আসতে মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের কাছে তিনি দাবি করেছেন, এমন ঘটনা যে ঘটেছে সেটা টেরই পাননি। বাস যখন চানাপাটনার কাছে পৌঁছায়, সে সময় বাসের গায়ে জোরে কিছু একটা আঘাত লাগার শব্দ পেয়েছিলেন তিনি। ভেবেছিলেন, কোনও পাথরে ধাক্কা লেগেছে। বাসের রিয়ার-ভিউ মিরর দিয়ে বিষয়টি দেখার চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু দেখতে পাননি। তাই আর বাস থামাননি। সোজা ডিপোতে এসেই বাসটি পার্ক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মৃতদেহকে ৭০ কি.মি. টেনেহিঁচড়ে নিয়ে গেল বাস

আপডেট সময় ০৮:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮