ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক ডাক্তারের হাতে ২৬৫ নারী নির্যাতিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে এক ডাক্তারের বিরুদ্ধে ২৬৫ জন নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস দলের সাবেক চিকিৎসক ল্যারি নাসা ২৬৫ জন নারী অ্যাথলেটকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছে ওই নারীরা । খবর বিবিসি।

নারী অ্যাথলেটদের ব্যাপকভাবে যৌন হয়রানি করার অভিযোগে ৫৪ বছর বয়সী ল্যারি নাসার এখন বিচারের কাঠগড়ায়। যৌন নির্যাতনের অভিযোগ তুলে ১৬০ জন নারী নাসারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। নাসারকে এরই মধ্যে আদালত ৪০-১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া শিশু যৌনতার ছবি সংরক্ষণ এবং জিমন্যাস্টদের হয়রানি করার অভিযোগে এরই মধ্যে অবশ্য ল্যারি নাসারের ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। এখন তার যে বিচার চলছে সেখানে মূল অভিযোগ হচ্ছে, মিশিগানের একটি জিমন্যাস্টিকস ক্লাবে তিনি রোগীদের যৌন হয়রানি করেছেন।

মিশিগান ইউনিভার্সিটির সাবেক চিকিৎসক ল্যারি নাসার গত নভেম্বর মাসে চলমান কিছু মামলার শুনানির সময় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তার কাছে যারা যৌন হেনস্তার শিকার হয়েছেন তাদের মধ্যে ১৩ থেকে ১৬ বছর বয়সীরাও রয়েছে। ল্যারি নাসারের হাতে যৌন হেনস্তার শিকার হওয়া ২৬৫ জন নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে আদালত জানিয়েছেন।

নাসারের এই বিচার ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করা হচ্ছে। তার হাতে যৌন হয়রানির শিকার নারীরা যাতে এ শুনানিতে সাক্ষ্য দিতে পারে সেজন্যই এ আয়োজন। ১৭ বছর বয়সী জেসিকা টমাসশো আদালতকে বলেছেন, আমার বয়স যখন নয় বছর, তখন সে প্রথমবারের মতো আমার ওপর যৌন হামলা চালিয়েছিল।

টমাসশোর বড় বোনের ওপরও ল্যারি নাসার যৌন হামলা চালিয়েছিল। এখন চলমান অভিযোগের শুনানি শেষ হলে ল্যারি নাসারের আরো ২৫-৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক ডাক্তারের হাতে ২৬৫ নারী নির্যাতিত

আপডেট সময় ০৯:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮