ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বনানীতে হোটেল কক্ষে চিকিৎসকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানী থানার মহাখালী এলাকার প্রগতি হোটেলে অবসরপ্রাপ্ত এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম ডা. সাঈদুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. সাঈদুর রহমান দুই ছেলে সন্তানের জনক। তার গ্রামের বাড়ি জয়পুরহাটে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে গত বছর অবসরে যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মৃত সাঈদুর রহমানের ছেলে সোহাগ বলেন, তার বাবা দুইদিন আগে তার সহকর্মী সুলতালের সঙ্গে এসে মহাখালী প্রগতি হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। আজ দুপুরে সাঈদুর রহমানকে রুমে রেখে সুলতান দুপুরের খাবার খেতে যান। এসে দেখেন ঘরের দরজা বন্ধ। পরে পুলিশের সহযোগিতায় রুমের দরজা খুলে সাঈদুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বিকাল সাড়ে চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

সোহাগ আরও বলেন, ‘২০১৭ সালে আমার বাবা অবসরে যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে আমাদের ধারনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পরেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বনানীতে হোটেল কক্ষে চিকিৎসকের আত্মহত্যা

আপডেট সময় ০৮:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮