ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাঁস খুঁজতে গিয়ে লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় কচুরিপানায় আটকেপড়া হাঁস খুঁজতে গিয়ে লাশ হয়ে ফিরল এক কিশোর। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরণঘোনা এলাকার মাতামুহুরী নদী থেকে নৌকা উল্টে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত রিদুয়ান (১৭) এলাকার নুরুল হুদার ছেলে।

পরিবারের বরাত দিয়ে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির এসআই মং থোয়াই জানান, সোমবার নৌকা নিয়ে রিদুয়ান ও তার ছোট ভাইসহ তিনজন কচুরিপানায় আটকেপড়া হাঁস খুঁজতে যায়। এ সময় খুঁজে পাওয়া হাঁস ধরতে গিয়ে নৌকা উল্টে যায়। এতে তিনজনই পানিতে পড়ে যায়। এ সময় সাঁতরে দুজন তীরে উঠলেও পানিতে তলিয়ে যায় রিদুয়ান। আত্মীয়স্বজনসহ এলাকার অনেকে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে পেকুয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে মঙ্গলবার ১৮ ঘণ্টা পর সকাল সাড়ে ১১টার দিকে রিদুয়ানের লাশ উদ্ধার করে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য

হাঁস খুঁজতে গিয়ে লাশ

আপডেট সময় ০৮:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮