ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আ’লীগ জল্লাদ দল, তাদের সঙ্গে ঐক্য হতে পারে না

অাকাশ জাতীয় ডেস্ক:

‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের আঁতাত হয়েছে বলে নানা কথা চলছে। আসলে কোনো ঐক্য হয়নি; হতে পারে না। কারণ সরকার জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে। আওয়ামী লীগ একটি জল্লাদ দল।’

রোববার রাতে ২০-দলীয় জোটের বৈঠকে এভাবেই নিজ দলের অবস্থান তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবদুল হালিম।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে খালেদা জিয়ার মামলা ইস্যুতে রাজপথে থাকার সিদ্ধান্ত নেয় ২০-দলীয় জোটের শরিকরা।

সিদ্ধান্ত অনুযায়ী, যে কোনো কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করা হবে। খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না ২০-দলীয় জোট। সেই নির্বাচন হতে দেয়া হবে না। তা প্রতিহত করা হবে।

সূত্র জানায়, বৈঠকে জোটের ঐক্য অটুট রাখার আহ্বান জানান খালেদা জিয়া। সরকার জোটে ফাটল ধরানোর চেষ্টা করবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। মামলা নিয়ে সরকারের কোনো কূটচালে বিভ্রান্ত না হয়ে জোট নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

একপর্যায়ে বৈঠকে জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবদুল হালিম আওয়ামী লীগের সঙ্গে জোট করা নিয়ে গুঞ্জনের বিষয়ে কথা বলেন। এ ধরনের কোনো ঐক্য হবে না বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আ’লীগ জল্লাদ দল, তাদের সঙ্গে ঐক্য হতে পারে না

আপডেট সময় ০১:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮