ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্সায় সতীর্থের সঙ্গে মারামারিতে জড়ালেন নেইমার (ভিডিও)

অাকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমারের বার্সেলোনা ছাড়ার খবর বাতাসে। রেকর্ড পরিমাণ অর্থে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জর্মেইতে (পিএসজি) যোগ দেবেন বলে জোর গুঞ্জন। এমন গুঞ্জনের মধ্যে নতুন খবরের জন্ম দিলেন নেইমার। সতীর্থ ডিফেন্ডার নেলসন সেমেদোর সঙ্গে মারামারিতে জতালেন তিনি।

দানি আলভেজের শূন্যতা পূরণ করতে কয়েকদিন আগে ৩০ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে নেলসন সেমেদোকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ক্লাবটি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে। রোববাব সকালে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে তারা। ওই ম্যাচ সামনে রেখে শুক্রবার মিয়ামির এমটি মাঠে অনুশীলন করছিল বার্সেলোনার খেলোয়াড়রা। অনুশীলনের এক পর্যায়ে নেইমারকে কড়া ট্যাকল করে বসেন পর্তুগিজ সেমেদো।

বিষয়টি মোটেও সহ্য করতে পারেননি নেইমার। ঘটনার সঙ্গে সঙ্গে সেমেদোর দিকে তেড়ে যান নেইমার। এমন কি তারসঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। সেমেদোকে মাটিতে ফেলে দিতে যান নেইমার। পরিস্থিতি খারাপ দেখে দ্রুত ছুটে যান হাভিয়ের মাসচেরানো। দু’জন আলাদা করে দেন তিনি। সেমেদো পেছনে ফিরে চলে যান। কিন্তু নেইমার তখনো রাগে অগ্নিশর্মা। মাসচেরানোও অন্যান্য খেলোয়াড়দের টপকে সেমেদোর দিকে ফের তেড়ে যান নেইমার। এবার এগিয়ে যান সার্জি বুসকেটস। নেইমারকে ঠেকান তিনি। তাকে ফিরিয়ে আনেন বুসকেটস। কিন্তু তখনো রাগে গরগর করতে থাকেন ব্রাজিলের এ স্ট্রাইকার। রাগ করে গায়ের ট্রেনিংয়ে পোশাক খুলে ছুড়ে ফেলেন। নতুন ভালভার্দে এতক্ষণ অসহায়ের মতো ঘটনা দেখছিলেন। কিন্তু কোনো কথা বলেননি। নেইমার মাঠ থেকে বের হয়ে যেতে থাকেন। সামনে পান একটা বল। তাতে সজোরে লাথি মেরে ক্ষোভের বহিঃপ্রকাশ করেন। নেইমারের এমন আচরণে বিব্রত বার্সেলোনার সতীর্থরা। তারা মুখ গোমরা করে পুরো দৃশ্যটা শুধু দেখে যান।

এল ক্লাসিকোর আগে নেইমারের এমন ঘটনার জন্ম দেয়াটা অনেককে অবাক করেছে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আগের দুই ম্যাচে বার্সেলোনা তিনটি গোলই করেন নেইমার। এই টুর্নামেন্ট শেষ করে বার্সেলোনার সবাই স্পেনে ফেরবেন। কিন্তু নেইমার তাদের সঙ্গে ফিরবেন না। ব্যবসায়িক কাজে চীনে যাবেন।

https://www.youtube.com/watch?v=ja42JeeCF9o

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বার্সায় সতীর্থের সঙ্গে মারামারিতে জড়ালেন নেইমার (ভিডিও)

আপডেট সময় ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭