ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে শিশুর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আফতাবনগর এলাকা থেকে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর সেক্টরের একটি জায়গা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত নাহিন পরিবারের সঙ্গে কুড়িল বিশ্বরোড এলাকার বাছার মিয়ার বাড়িতে ভাড়া থাকত। তার বাব হিরণ মিয়া পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, প্রতিবেশী কিশোর মশিউর রহমানের (১৬) দেখিয়ে দেয়া স্থান থেকে নাহিনের লাশ উদ্ধার করা হয়। মশিউর ও নাহিন প্রতিবেশী। গতকাল বিকালে কুড়িলে নিজেদের ভাড়া বাসার সামনে দুজনকে একসঙ্গে খেলতে দেখা গেছে।

এর পর থেকেই নাহিন নিখোঁজ ছিল। সে কারণে প্রথমে মশিউরকেই জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ইট দিয়ে আঘাত করে নাহিনকে হত্যা করে সে।

তবে কী কারণে নাহিনকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮