ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিপণ না পাওয়ায় জিসানকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

১৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে খিলগাঁওয়ের অপহৃত শিশু জিসানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৩ বছরের জিসান খিলগাঁও সিপাহী ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। আজ মঙ্গলবার রাতে ময়নাতদন্ত শেষে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

জিসানের বাবা মো. মোফাজ্জল হোসেন পেশায় একজন রিকশা ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় খিলগাঁওয়ের সিপাহীবাগ বাসা থেকে নিখোঁজ হয় জিসান। পরদিন শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোফাজ্জলের মুঠোফোনে চারটি ক্ষুদে বার্তা আসে। যাতে অপহরণকারীরা জিসানকে অপহরণ করার কথা স্বীকার করে ১৫ লাখ টাকা মুক্তিপণ চায়। এ ঘটনায় জিসানের বাবা শনিবার খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গতকাল সোমবার সন্ধ্যায় আফতাবনগরের একটি মাছের খামারের পাশ থেকে জিসানের লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করেন বাড্ডা থানার উপপরিদর্শক সোহরাব হোসেন।

পরে খবর পেয়ে আজ মঙ্গলবার রাতে জিসানের লাশ সনাক্ত করেন তার বাবা মোফাজ্জল হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস জিসানের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, জিসানের পিঠে কালো জখম থেতলানো রয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ আপাতত বলা সম্ভব হচ্ছে না।

নিহত জিসান হোসেন তার পরিবারের সঙ্গে খিলগাঁও থানার উত্তর গোড়ান সিপাহীবাগের ২৫২/৩ নম্বর বাড়িতে বসবাস করত। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, ‘এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তিপণ না পাওয়ায় জিসানকে হত্যা

আপডেট সময় ১২:৫৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮