ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে শিশু জায়নাবের খুনি গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সাত বছর বয়সী শিশু জায়নাব আনসারিকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির ডিএনএর সঙ্গে ঘটনার সময়ের আলামতে মিল রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পুলিশ। খবর আল জাজিরার।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমরান। নির্যাতিতার ময়নাতদন্তের সময় সংগৃহীত আলামতের সঙ্গে তার ডিএনএর মিল পাওয়া গেছে। এমনকি ঘটনার দায়ও সে স্বীকার করেছে।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর গত ৯ জানুয়ারি কাসুরের একটি ভাগাড়ে জয়নাবের লাশ পাওয়া যায়। সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে খবরটি ছড়ানোর পর ইমরানের বাড়ি ঘিরে রেখেছিল বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে ধর্ষণ এবং হত্যার এ ঘটনায় কাসুরজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালালে দুইজনের প্রাণহানি ঘটে।

স্থানীয় একটি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আলজাজিরা জানিয়েছে, গত এক বছরে কাসুরের ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে ১২ শিশু।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে শিশু জায়নাবের খুনি গ্রেফতার

আপডেট সময় ১১:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮