ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

কক্সবাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্ত্রী মনোয়ারা বেগমকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আহমদ আলী নামে এক স্বামীর বিরুদ্ধে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় স্বামী আহমদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানায়, পারিবারিক কলহের জের ধরে ঘটিভাঙ্গা এলাকায় আহমদ আলী তার স্ত্রী মনোয়ারা বেগমকে ব্যাপক মারধর করে। এর একপর্যায়ে কোদাল দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর পর স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন।পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। মনোয়ারা বেগম ছাড়াও আহমদ আলীর একাধিক স্ত্রী রয়েছে বলে জানান স্থানীয়রা।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কক্সবাজারে স্ত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০২:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮