ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভুয়া এনআইডি সূত্রে জঙ্গি আস্তানার সন্ধান

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটিতে অভিযান চালাচ্ছে র‌্যাব, তা ভুয়া এনআইডি দেখিয়ে ভাড়া নেয়া হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মেস করার কথা বলে জাহিদ ও সজীব নামে দুই তরুণ বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানিয়েছে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে এসব তথ্য জানান র‌্যাব প্রধান।

বেনজীর আহমেদ জানান, মেস ভাড়া নেয়ার কথা বলে গত ৪ জানুয়ারি পশ্চিম নাখালপাড়া (ছাপড়া মসজিদের পাছে) সাব্বির রহমানের ১৩/১ রুবি ভিলা ভাড়া নেয় জাহিদ ও সজীব নামে দুই তরুণ। বাড়িটি ছয় তলা। সবার ওপরের তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল তারা। বাড়ির তত্ত্বাবধায়ক রুবেল তাদের বাড়িটি ভাড়া দেন। ভাড়া নেয়ার সময় তারা দুটি এনআইডি কার্ডের ফটোকপি দেয়। তেজগাঁও থাকায় জমা দেয়ার পর এনআইডি কার্ড দুটি দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ হয়।

ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বাড়িটিতে অভিযান চালাতে গেলে জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে। ওই সময় র‌্যাবও পাল্টা গুলি করলে তিন জঙ্গি নিহত হয়। আহত হয় র‌্যাবের দুই সদস্যও। পরে আস্তানাটি থেকে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক জেল ও একটি পিস্তল পাওয়ার কথা জানায় র‌্যাব প্রধান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির তত্ত্বাবধায়ক রুবেল ও মালিক সাব্বির রহমান আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাড়িটির পাশে তুহিন নামে একজনের রিকশার গ্যারেজে আছে। সেখানে ৫০ জনের মতো রিকশাচালক রাতে ঘুমান। তাদের একজন শামীম মিয়া। সকালে তার সঙ্গে কথা হয় দৈনিক আকাশের। তিনি বলেন, ‘অনেক গোলাগুলির শব্দে রাইতে ঘুম ভাইঙা যায়। মনে করছি, ২১ ফেব্রুয়ারির লাইগ্যা ২১ বার বুঝি গুলি হইতাছে। কিন্তু অনেক গোলাগুলির শব্দ শুইন্যা উঁকি মাইরে বাইরে তাকাই। দেহি প্রচুর র‌্যাব-পুলিশ দাঁড়ায়া আছে।’

জঙ্গি আস্তানাটির চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই এলাকা দিয়ে কাউকে যেতে দেয়া হচ্ছে না। এখন র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব ডিসপোজাল ইউনিট) বাড়িটিতে ঢুকে বিস্ফোরক নিষ্ক্রিয়ের কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভুয়া এনআইডি সূত্রে জঙ্গি আস্তানার সন্ধান

আপডেট সময় ১২:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮